বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডসেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের বুড়ির বাজারে এ মানববন্ধন পালন করে গ্রাহক ও এলাকাবাসী।

ওই এলাকার বাসিন্দা ও পল্লী বিদ্যুতের গ্রাহক মাহফুজ সরকারের উদ্যোগে এলাকার শতাধিক গ্রাহক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন, মাহফুজ সরকার, আফসার আলী মন্ডল, মালেক মিয়া ফকির, মোখলেস বিহারী, মোস্তফা প্রধান, সাদ্দাম হোসেন, আবু বক্কর সিদ্দিক জাফর, আব্দু হামিদ, শহীদ মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দিন-রাত কোনো কারণ ছাড়াই অহেতুক বিদ্যুৎ বন্ধ রাখেন ঘন্টার পর ঘন্টা। ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েকঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। আবার তা আসলেও ২০-৩০ পর চলে যায়। ফলে কয়েক গ্রামের প্রায় ১০ হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছে। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিকভাবে পড়ালেখা করতে পারছে না। গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

প্রকাশের সময়: ০৭:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩