বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাটের নিচে ১৬০ লিটার চোলাই মদ, গ্রেফতার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বাড়ির খাটের নিচ থেকে ১৬০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় হিরালাল রবিদাস (৫২) ও ফজলুল হক (৪৫) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত হিরালাল রবিদাস উপজেলার খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের মৃত সুমারু রবিদাসের ছেলে ও ফজলুল হক পূর্ব বেলকা গ্রামের মৃত আব্দুল জোব্বার রহমানের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হিরালাল রবিদাসের  বসতবাড়ির ঘরের খাটের নিচে থাকা ৩টি প্লাস্টিকের জারিকেন ও বিভিন্ন সাইজের ৩০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত অবস্থায় সর্বমোট ১৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশের সময়: ০২:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩