রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যানের ধাক্কায় ফয়জার রহমান মুনসী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরবেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

ফয়জার রহমান মুনসী উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর)  ফয়জার রহমান মুনসী বাড়ি থেকে একটি অটোভ্যান যোগে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে মাদারগঞ্জ-সাদুল্লাপুর সড়কের ব্র্যাক অফিসের পশ্চিম পাশে পৌঁছালে অপর একটি ভ্যানের সঙ্গে থাক্কায় ছিটকে পড়ে যায়। এসময় গুরুতর আহত হলে ফয়জার রহমান মুনসীকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরবেলা মারা যায়।

এ বিষয়ে জামালপুর ইউনিয় পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ফয়জার রহমান মুনসী মারা গেছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

সাদুল্লাপুরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের সময়: ০২:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩