বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ

লালমনিরহাটে কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো- সিএসআর প্রকল্প – ২০২৩ এর আওতায় কৃষি উদ্যোক্তায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কৃষি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমনিরহাট সরকারি কলেজের মিলনায়তনে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর আয়োজনে এ উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।
উক্ত কৃষি উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উপ- ব্যবস্থাপক শাহ আলম ভুঁইয়া, উপ- ব্যবস্থাপনা ও কোম্পানি সেক্রেটরি এফসিএস এটিএম তাহমিদুজ্জামান, কৃষি বিশ্লেষক ও বিটিভি’র মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি কলেজর অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী।
ইউসিবি’র উপ- ব্যবস্থাপক বলেন, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমাদের এবারের শ্লোগান ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি।এছাড়াও আলোচনায় বক্তারা আরো বলেন, কৃষিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে কৃষিকে লাভজনক পেশায় পরিণত করতে হবে। এজন্য কৃষি উদ্যোক্তার বিকল্প নেই। কৃষি উদ্যোক্তা তৈরিতে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কৃষি ক্ষেতটা যথাযথ ব্যবহার করতে পারলে বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূর এগিয়ে যাবে। দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বিদেশেও খাদ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের উন্নয়নে এরকম সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন। উদ্যোক্তা অনেকেই হতে চান কিন্তু ঝুঁকি নিতে চান না। তাছাড়াও কৃষিতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে কৃষিকে কখনোই লাভজনক পেশায় পরিণত করা সম্ভব নয়। কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি ও কৃষি উদ্যোক্তাদের প্রণোদনা সৃষ্টিতে কৃষি উদ্যোক্তা ঋণ প্রদাণের লক্ষ্যে সমাবেশ এর আয়োজন করা হয় । এই সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদেরকে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। সারাবাংলাদেশে ক্রমান্বয়ে এরকম সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের স্বল্পসুদে ও সহজশর্তে ঋণ প্রদাণের জন্য  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবি) এর উদ্যোগে ‘ভরসার নতুন জানালা’ স্লোগানে এই কৃষি উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, লালমনিরহাটের পাঁচটি উপজেলার প্রতিটি উপজেলা হতে ২৫ জন করে উদ্যোক্তা নিয়ে এ কৃষি উদ্যোক্তায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কৃষি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ

প্রকাশের সময়: ০৫:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩