গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেয়তারকৃতরা হলেন- উপজেলার ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের হায়দার আলীর ছেলে শিপন মিয়া (২৫), সাজু মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক (২৩) ও নুর হোসেনের ছেলে সাইদুল ইসলাম(২৪)।
সাঘাটার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানাধীন বেলকা বাজারের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















