জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের পরিচিত মুখ – একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম আসনে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে মনোনীত সমন্নয়ক ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিককে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি -সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করেন।
ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক একাদশ – দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের লেখক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালস্থ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে একজন কলম যোদ্ধা হিসেবে বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার ও কলাম লিখে সমাদৃত হয়েছেন। এছাড়াও একজন উপস্থাপক ও টকশোর আলোচক হিসেবে তিনি অনেকের কাছেই পরিচিত মুখ। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রেখে মানবিক ও সামাজিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বর্তমানে নিরাপদ হাসপাতাল চাই ( নিহাচ) এর সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ:শ্রীপুর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত আছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন দায়িত্বে থেকে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন যাত্রার একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছেন।
সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যাক্তি, সংগঠন সহ বন্ধু মহল সহযোদ্ধাবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ দিকে মানিক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এডভোকেট নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাকে এই পদে মনোনীত করার জন্য।
ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন -হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা জুলিও কুরিও পদকে ভূষিত-বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কন্যা “মাদার অব হিউমিনিটি” গণতন্ত্রের মানস কন্যা, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার ও ডিজিটাল বাংলার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে একটি সুখী এবং সমৃদ্ধিশীল দেশ উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচি এবং পরিকল্পনা হাতে নিয়েছেন সে পরিকল্পনা ও কর্মসূচিকে বাস্তবায়নের করার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটি নেতাকর্মীর সাথে সক্রিয় থেকে দেশরত্ন শেখ হাসিনা বিশস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
তিনি আরও বলেন, তার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদককে গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 




















