মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে গাঁজা-মদসহ ২ কারবারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এককেজি গাঁজা ও ১১ বোতল বিদেশী মদ জব্দ করেছে পুলিশ। এসময় ২মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপরে সুন্দরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেয়তারকৃতরা হলেন- উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ মধ্যপাড়া শিমুলতলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম সর্দার (৪০)  ও  শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (পুটিমারী) গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে আমজাদ মিয়া (৪০)।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রর উপপুলিশ পরিদর্শক (এসআই) জুলিয়াস রহমান বলেন, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনমথ মধ্যপাড়া শিমুলতলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুল ইসলাম সর্দারের শয়ন ঘর থেকে ১ কেজি শুকনো গাঁজা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদ পেয়ে পুটিমারী এলাকা থেকে ১১ বোতল বিদেশি মদসহ আমজাদ মিয়াকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ০২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩