মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মনতাহার বানু নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়ায় ঘটেছে। নিহত মুনতাহার বানু ওইপাড়ার মো. মিজানুর রহমানের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরের ধারে শিশু মুনতাহার বানু খেলা করছিল। খেলা করার কোনো এক সময় সে পা ফসকে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। জনৈক ব্যক্তি ওই পুকুরে ভাসমান অবস্থায় শিশু মুনতাহার মরদেহ দেখতে পান এবং চিৎকার করে ওঠেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী শাহ্ বলেন, এ ঘটনা আমাকে কেউ জানায়নি।

প্রকাশের সময়: ০৬:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩