গাইবান্ধার সাঘাটার সাঘাটা উপজেলার অটোভ্যান চালক মজিবর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় ফুসে ওঠেছে এলাকাবাসী। এই হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাঘাটা-গাইবান্ধা সড়কের ভরতখালীত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ।
বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















