লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিকী সম্মেলন – ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ শোভাযাত্রা বের হয়।
উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। আরও অংশগ্রহণ করেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়াও জেলা জাতীয় পার্টিন নেতৃবৃন্দসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রকাশ থাকে যে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। উদ্বোধন করবেন জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ। সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি। পরিচালনা করবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন।
উল্লেখ্য যে, উক্ত সম্মেলনকে ঘিরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাট সেঁজেছে বর্ণিল সাঁজে এবং নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 




















