রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে জামাতের ১৬  নেতা-কর্মী আটক

দিনাজপুরের বিরামপুরে জামায়াত ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিরামপুর শহরের পূর্বপাড়া মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় নাশকতার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন জামিল হোসেন (৩৫), আ. মান্নান (৬৫), মোজাফফর রহমান (৭৩), নূরুজ্জামান (৪০), ওমর ফারুক (৩২), আনোয়ার হোসেন (৪০), রফিকুল (৫৫), আক্কাস আলী (৩২), শামসুদ্দিন আহমেদ (৫৫), আনোয়ার হোসেন (৪৫), তোতা মিয়া (৬৭), সাজ্জাদুর রহমান (২০), নাইম ইসলাম (১৮), ইসমাইল হোসেন (৩২), জিয়াউর রহমান (৩৭), হাবিবুর রহমান (১৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, জামায়াত-শিবিরের লোকজন বাঁশের লাঠি, রড, গাছের ডাল ও ইট-পাথর নিয়ে নাশকতার চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার তাঁদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

বিরামপুরে জামাতের ১৬  নেতা-কর্মী আটক

প্রকাশের সময়: ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩