মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছর পালিয়েও রক্ষা পেল না আশরাফুল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। এই আসামি দীর্ঘ ৭ বছর ধরে আত্নগোপনে ছিলেন। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাদুল্লাপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

জানা যায়, সি আর ২৩৮/১৫ নং মামলায় বিজ্ঞ আদালত ওই আসামিকে ২ বছরের সাজা প্রদান করে। এসময় আত্নসমর্পন না করে দীর্ঘ ৭ বছর আত্নগোপনে থাকে। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে সাদুল্লাপুর থানার এএসআই শাহেদুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর চৌরাস্তা থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, আজ শুক্রবার বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামি আশরাফুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

৭ বছর পালিয়েও রক্ষা পেল না আশরাফুল

প্রকাশের সময়: ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩