রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শেখ কামাল যুব একাডেমি কাপ টুর্নামেন্টের মতবিনিময় সভা

শেখ কামাল যুব একাডেমি কাপ-২৩ উপলক্ষে পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফ) এর সহযোগিতায় বোদা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গুলজার রহমান (মামুন) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মাহবুব আলম পোলো৷ পোলো বলেন, বাফুফে থেকে সর্বোচ্চ সহযোগীতা আপনাদের একাডেমির খেলোয়াড়দের করা হবে। তাদের প্রতিভানুযায়ী যোগ্য স্থানে পৌছে দিতে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এ মাসের শেষের দিকে শেখ কামাল যুব একাডেমি কাপ টুর্নামেন্ট শুরু হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গুলজার রহমান (মামুন)।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রশিদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তুস সহ আট একাডেমির সভাপতি-সম্পাদক। সভা শেষে পোলো পাইলট মাঠে জড়ো হওয়া খেলোয়াড়দের উদ্দেশ্য পোলো বলেন, আমরা খেলব না, খেলবা তোমরা। অতএব, তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে খেলে নিজে সফল হও এবং জেলার নাম উজ্জল করো।আমরা পাশে আছি৷
জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

পঞ্চগড়ে শেখ কামাল যুব একাডেমি কাপ টুর্নামেন্টের মতবিনিময় সভা

প্রকাশের সময়: ০৭:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩