মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক নিহত 

লালমনিরহাটে পেশাগত দ্বায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় হাতিবান্ধা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ইউনুস আলী নিহত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগিটারী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটরসাইকেল যোগে হাতীবান্ধা নিজ বাড়ীতে ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌঁছলে আদিতমারী আলুর কোল্ড স্টোরেজ থেকে আসা আলু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ধাক্কা দিলে  ট্রাকের পিছনের ডান পাশের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় সাড়ে ৪ ঘন্টা।
পরে ঘটনাস্থলে ছুটে আসেন লালমনিরহাটর জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।  নিহত সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করার কথা বলেন।  সেই সাথে ওই ঘাতক ট্রাক চালককে আটকের আশ্বাস প্রদান করলে সড়ক অবরোধ প্রত্যাহার হয়।
সাংবাদিক ইউনুস আলীর অকাল মৃত্যুতে জেলায় কর্মরত সাংবাদিক,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি প্রেসক্লাব সহ জেলা গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এদিকে সাংবাদিক ইউনুস আলী অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন।
আজ এক শোকবার্তায় নিহত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সড়কে এমন দূর্ঘটনা মেনে নেয়া যায় না। তদন্ত স্বাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
একই সাথে নিহত সাংবাদিকের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তিনি।

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক নিহত 

প্রকাশের সময়: ০২:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩