রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ১ বছর ৮ মাস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহান মিয়া সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার রাহুল মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, সম্প্রতি রুহান মিয়া তার মা রুমা বেগমের সঙ্গে শ্রীকলা গ্রামের নানা অছিম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রুহান মিয়া মারা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫নং ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী বলেন, পানিতে পড়ে অছিম উদ্দিনের নাতি রুহান মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক।
জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০১:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩