মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় শয়ন ঘরে ইয়াবাসহ নারী আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শয়ন ঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করছে পুলিশ। এ মাদকের সাথে জড়িত আরজিনা বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) দুপুরে সাঘাটা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত আরজিনা বেগম উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ডিমলা পদুমশহর গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় নারী কন্সটেবল মনিষা আক্তারের সহায়তায় ধৃত আরজিনার শয়ন ঘরে মাদক বিক্রিকালে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, আটককৃত আরজিনা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

সাঘাটায় শয়ন ঘরে ইয়াবাসহ নারী আটক

প্রকাশের সময়: ০১:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩