মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোগাক্রান্ত গরু জবাইয়ের চেষ্টায় গোশত বিক্রেতাকে জরিমানা 

দিনাজপুরের খানসামায় অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাইয়ের জন্য প্রস্তুতি নেয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার রাতে উপজেলার পাকেরহাটের জাকির মার্কেটে আশরাফ মাংস স্টোরে এ অর্থদন্ড করা হয়।
জানা গেছে, মাংস বিক্রেতা আশরাফ হোসেন অসুস্থ ও রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে এনে তার দোকানে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করেন। মাংস ব্যবসায়ী (কসাই) আশরাফ হোসেন তার দোষ স্বীকার করায় জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২৪(১) ধারায়’ ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।
এসময় নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কিছু অসাধু মাংস ব্যবসায়ী প্রায়শই খাবার অনুপোযোগী অসুস্থ ও রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রি করেন। এসব মাংস অনেক সময় ব্যবসাপ্রতিষ্ঠানে কিংবা বাসাবাড়ির ফ্রিজে রাখা হয়। সেসব মাংস আবার হাটে এনে বিক্রি করা হয়। তারা এসব অসাধু সাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানান।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাইয়ের প্রস্তুতি নিলে আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি সদস্য শাহাজান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩