মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছেছে: হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগস গিনি এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি শিশুর শিক্ষা নিশ্চিত হয়েছে। একটা সময় দেশে অভাব ছিল তখন অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। কিন্ত সেইদিন আর নেই। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ গিনি বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়ে থাকেন। তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।

বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আরজুমান আরা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান প্রমুখ।

এ অনুষ্ঠানে ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শেষে ৪০ জন বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হুইপ গিনি পুরস্কার বিতরণ করেন।

ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছেছে: হুইপ গিনি

প্রকাশের সময়: ০৬:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩