রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাটের নিচে গাঁজা, যুবক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শয়ন ঘরের খাটের নিচ থেকে ১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় শাহা আলম (৩২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রাম থেকে ওইসব গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের লাল বাদশার ছেলে।

থানা সুত্রে জানা যায়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ধৃত শাহা আলমের শয়ন ঘরের খাটের নিচ থেকে ১ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে আজমিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত শাহা আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকরোধে এই অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

খাটের নিচে গাঁজা, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৮:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩