মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ 

দিনাজপুরের খানসামা উপজেলায় পক্ষপাতগ্রস্থ প্রতিবন্ধী ও চলাফেরা করতে অক্ষম ৭০ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এছাড়াও চিরিরবন্দর উপজেলার ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এছাড়াও শেষে ৮৫ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণকালে খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোছা. মনজিল আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৯:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩