গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।
শনিবার দিনব্যাপী সাদুল্লাপুর খোতেজা মেমোরিয়াল পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে রুহুল আমিন- ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মোনায়েম- চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন ১১৫টি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে খালেদ বিন আব্দুল আজিজ প্রধান- আনারস প্রতীকে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সন্তোষ কুমার সাহা- তালচাবি প্রতীকে ৮৫ ভোট প্রাপ্ত হন।
এদিকে, সেক্রেটারী পদে হারুন অর রশিদ মিয়া- দেয়াল ঘড়ি প্রতীকে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোজিনা আক্তার- বই প্রতীকে ভোট পেয়েছেন ১১৫টি।
ট্রেজারার পদে জেসমিন আক্তার- গরুর গাড়ী প্রতীকে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আঃ মান্নান মিয়া- বৈদ্যুতিক বাতি প্রতীকে ১৩৯ ভোট পেয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিটির সভাপতি নাজমুজ্জামান সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এজেন্ট ও নির্বাচন কমিটির সদস্যদের সহযোগিতায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















