মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

লালমনিরহাটে মিতু আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার করে স্বামী পালিয়েছে মর্মে অভিযোগ উঠেছে। সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হবিয়ারের ছেলে আতিকুল ইসলাম (২৫) এর স্ত্রী এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা খেতাবখা এলাকার মোহাম্মদ ইসলামের মেয়ে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে আতিকুলের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। তাদের সংসারে আতিকা নামে পাঁচ মাস বয়সী মেয়ে রয়েছে। গত ১৫/২০ দিন পূর্বে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে স্ত্রী মিতু আক্তারকে বাড়ি থেকে বের করে দেন স্বামী আতিকুল ইসলাম। স্থানীয়রা পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করেন। সেই থেকে সুন্দর চলছিল তাদের সংসার।
বুধবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের ঘরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান স্থানীয়রা। তবে ঘরের দরজা বন্ধ থাকায় কেউ ভিতরে ঢুকতে পারেনি। পরদিন সকালে শিশু আতিকা কান্না করলেও বাড়ির অন্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে মিতুর মরদেহ দেখতে পান আশেপাশের লোকজন। মিতুর মরদেহ বিছায় পড়ে থাকলেও স্বামী আতিকুল ছিলেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহতের বাবার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশের সময়: ০৬:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩