শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ 

পাবনার চাটমোহরে অবৈধভাবে স্থাপিত সোঁতিবাঁধ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া কাটা গাঙ এ স্থাপিত অবৈধ সোঁতিবাঁধটি উচ্ছেদ করা হয়। একইসাথে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রেদুয়ানুল হালিম অভিযান চালিয়ে এ সোঁতিবাঁধ অপসারণ করেন এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন, মৎস্য খামার ব্যবস্থাপক আবদুল খালেক ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকার প্রভাবশালী কতিপয় ব্যক্তি হান্ডিয়াল কাটা গাঙে অবৈধ সোঁতিবাঁধ স্থাপন করে পানি নিষ্কাসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ দেশীয় মৎস্য নিধনে মেতে ওঠে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
জনপ্রিয়

সাদুল্লাপুরের ভাতগ্রামে গাঁজা-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ 

প্রকাশের সময়: ০৭:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩