রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন লতিফ 

গাইবান্ধায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্টত্ব অর্জন করেন তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা পদক কমিটির সভাপতি কাজী নাহিদ রসুল  ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পদক কমিটির সদস্য সচিব হারুনর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
আব্দুল লতিফ প্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কাজের মূল্যায়ন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এদিকে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

গাইবান্ধায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন লতিফ 

প্রকাশের সময়: ০৫:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩