রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির উঠানে মাদক বিক্রি, ধরা খেল দম্পতি  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির উঠানে মাদক বিক্রিকালে গাঁজা ও হেরোইন জব্দ করেছে পুলিশ। এসময় কমল চন্দ্র দাস (৪৫) ও তার স্ত্রী আলো রাণী দাস (৩৫) কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর থানা থেকে এ তথ্য জানানো হয়।

আটককৃত কমল চন্দ্র দাস উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে ও আলো রাণী দাস ধৃত কমল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা ইউপির সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির উঠানে মাদক বিক্রিকালে ২০০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

বাড়ির উঠানে মাদক বিক্রি, ধরা খেল দম্পতি  

প্রকাশের সময়: ০১:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩