রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কাঁচাবাজারে মূল্য তালিকায় না থাকায় জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় পণ্যের মূল্য তালিকা না থাকায় জরিমানা গুণতে হয়েছে ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব।

এসময় বাজারের কাঁচা তরকারীসহ বিভিন্ন খাদ্যপণ্য দোকানে গিয়ে মূল্য তালিকা দেখেন। এরই মধ্যে এমরান মিয়ার দোকানে মূল্য তালিকা না থাকায় তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পেশকার ফজলুল হক।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব বলেন, এর আগে পণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেটি নিশ্চিত করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

সাদুল্লাপুরে কাঁচাবাজারে মূল্য তালিকায় না থাকায় জরিমানা

প্রকাশের সময়: ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩