স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭-তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় লালমনিরহাট জেলা বঙ্গবন্ধু পরিষদ প্রাঙ্গনে, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাটের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা স্বপন, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এ সময় বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট এর অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















