গাইবান্ধা সাঘাটা উপজেলার বেড়া গ্রামের বিদ্যুৎ বিলের কাগজ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক বিদ্যুৎ কর্মী। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাকারী ও স্থানীয় ইউপি সদস্যদের মধ্যে চাপা উত্তোজনা বিরাজ করছে।
স্থানীয়ারা জানান, উপজেলা বেড়া গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে পল্লীবিদুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের আওতাধীন বিদ্যুৎ কর্মী আব্দুল মোমিন বেড়া গ্রামের ইবনেসাউদ নামে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ জমা দেন। ঐ গ্রাহক বিদ্যুৎ বিলের কাগজ দেখে এত বিল বেশি কেন। এমন কথা বলতেই তার ছেলে তুহিন বিদ্যুৎ কর্মী উপর চড়াও হন। অবস্থা বেগতিক দেখে ঐ বিদ্যুৎ কর্মী স্থানীয় সংরিক্ষত মহিলা সদস্য শাপলা সরকারে বাড়িতে দৌড়ে আশ্রয় নেন। তার পিছনে ধাওয়া করে গ্রাহক সাউদ ও তার ছেলে তুহিন সহ আর বেশকিছু লোকজন ঐ বাড়িতে গিয়ে সংরিক্ষত মহিলা সদস্য সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়ে। পরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ কর্মী আবদুল মোমিন (৪০), মহিলা সদস্য শাপলা সরকারও আহত হন। ঘটনা পর বিদ্যুৎ গ্রাহক ও তার ছেলে লোকজন সহ সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে পাঠিয়ে দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে দফায় দফার বিদ্যুৎ গ্রাহক ও মহিলা ইউপি সদস্যের মধ্যে কথাকাটি অব্যাহত রয়েছে। মহিলা ইউপি সদস্য জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিদ্যুৎ গ্রাহক ইবনে সাউদ বলেন, বিদ্যুৎ বিলের ঘটনায় ইউপি সদস্য ও বিদ্যুৎ কর্মীর ওপর মারধর বা তেমন কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মুঠো ফোনে পল্লী বিদ্যুতের ডিজিএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 





















