মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৯৬ হাজার জন

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে দুই লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী হাসপাতালে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা।

তিনি বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীর ৪৩টি সরকারি হাসপাতালে দেয়া হবে এই টিকা।

তিনি আরও বলেন, করোনার নিবন্ধনে কিছু জটিলতা আছে। তবে, সুরক্ষা ওয়েবসাইটের নিবন্ধনের মাধ্যমে সেগুলো সমাধান করা হবে। জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারো সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হবেন না।

প্রকাশের সময়: ০৭:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১