রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কন্যাশিশু দিবস নন্দীগ্রামে পালিত 

‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সফল মা আরজুমা খাতুন প্রমুখ।
জনপ্রিয়

পাবনা-ঢাকা ট্রেন চলাচল আগস্টে চালু হচ্ছে : রেল ও সেতুমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস নন্দীগ্রামে পালিত 

প্রকাশের সময়: ০৩:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩