মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব- ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ।

টুর্নামেন্টে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার ১৬টি দল অংশ নিচ্ছে।

প্রকাশের সময়: ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩