গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল হোসেন (৫০) প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। এরই জেরে প্রথম স্ত্রীর ছেলে সাকিব মিয়াকে (১৮) আবুল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
এই অভিযোগে সোমবার (২ অক্টোর) সাকিব মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আবুল হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরই জেরে প্রথম স্ত্রীর ছেলে সাকিব মিয়া রোববার (১ অক্টোবর) বিকেলের দিকে সাদুল্লাপুর শহরে তার পিতার মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করছিলেন। এসময় সাকিব মিয়া পেছন থেকে তার পিতা আবুল হোসেনকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আজ সোমবার সাকিব মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















