গাইবান্ধার সাদুল্লাপুর বিশ্ব শিক্ষক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাদুল্লাপুর শহরে একটি র্যালি শেষে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতিরি সভাপতি নওশীর হারুন ইনজিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এনশাদ আলী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ছাদেক আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















