বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ছুরি-মিশুকভ্যান জব্দসহ গ্রেফতার ৪  

গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারী চালিত মিশুকভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল অপরাধ চক্র। এসময় ধারালো ছুরি ও ভ্যানটি জব্দসহ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০),মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ( ৬ অক্টোবর) দিনগত রাত ৮ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় ধৃতরা যাত্রী সেজে একটি ব্যাটারী চালিত মিশুক অটো নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এতে তাদের গ্রেফতার করাসহ মিশুকটি ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, ধৃতরা পরস্পর যোগসাজসে সন্ধ্যার দিকে ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো ছুরি দিয়ে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে দস্যুতাভাবে মিশুকটি নিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা প্রমুখ।

জনপ্রিয়

গাইবান্ধায় ছুরি-মিশুকভ্যান জব্দসহ গ্রেফতার ৪  

প্রকাশের সময়: ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩