মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

Exif_JPEG_420

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, বুড়ইল ইউনিয়ন পরিষদের সচিব মসলিম উদ্দিন, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল বাছেদসহ উদ্যোক্তাবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক।

নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

প্রকাশের সময়: ০২:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩