মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো একই পরিবারের দুই গৃহবধূ। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- টেপাটারি গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (২৬) ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম (২৩)
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবুল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গোসলখানায় প্রবেশ করেন। সেখানে টিনের বেঁড়া স্পর্শ করতেই বিদ্যুৎতায়িত হয়ে চিৎকার দেয়। ফিরোজার চিৎকার শুনে নিলুফা উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎতায়িত হয়।খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের লাশ বাড়িতে আনা হয়। সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশের সময়: ০৩:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩