মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ১০৮ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

  • খোরশেদ আলম
  • প্রকাশের সময়: ০৮:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা ও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ এবং দুর্গা মন্ডপ কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ১০৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে এ সভায় জানানো হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর)  বিকালে সাদুল্লাপুর থানা পুলিশের আয়োজনে  থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম রানা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রনজিৎ বক্শি সূর্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) জসিম উদ্দিন।

উল্লেখ্য এ বছর উপজেলার ১১ ইউনিয়নে ১০৮টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সাদুল্লাপুরে ১০৮ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

প্রকাশের সময়: ০৮:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩