দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ স্কাউটস্’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা স্কাউটস্’র কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক।
উপজেলা স্কাউটস্’র কমিশনার মো. মাহতাবউদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দিনাজপুর জেলা স্কাউটস কমিশনার মো. মাতলুবুল মামুন, জেলা স্কাউটস সম্পাদক মো. আনিসুজ্জামান মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান। ত্রি-বার্ষিক কাউন্সিলে মাহতাবউদ্দিন সরকারকে কমিশনার ও মো. লুৎফর রহমানকে সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 





















