দিনাজপুরের খানসামা উপজেলায় গাঁজা চাষী ও ব্যবসায়ী মাহমুদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে প্রায় দেড় কেজি গাঁজার গাছসহ আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাটি মঙ্গলবার রাত সোয়া ৮টায় উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের আমতলীবাজার এলাকায় ঘটেছে। ধৃত মাহমুদুল ইসলাম ওই গ্রামের আমতলীবাজার এলাকার মো. উজির আলীর ছেলে।
জানা গেছে, একটি গোপন সূত্রের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এস আই তছিরসহ সঙ্গীয় ফোর্স আমতলীবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রিকালে মাহমুদুল ইসলাম (৩৩) কে হাতেনাতে আটক করে এবং তার নিকট থেকে ১ কেজি ৫৪৫ গ্রাম গাঁজাগাছ উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের বাড়ির পাশে আড়ালে পটলক্ষেতের মধ্যে চাষ করে আসছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 





















