বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি জমির পানিতে পড়ে রহমত আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের ছিট জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় ফারুক মিয়া তার স্ত্রীকে নিয়ে নিজ পুকুরে মাছ দেখতে যায়। এরই মধ্যে তাদের অজান্তে রহমত আলীও পিছু নেয়। এসময় একটি কৃষি জমির পানিতে পড়ে শিশুটি মারা গেছে।

এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল মাজেদ মিয়া বলেন, পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৭:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩