গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুস্থ পরিবারের মানুষদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে তাদের মাঝে বিভিন্ন ধরণের সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বন্ধু ফাউন্ডেশন সেবা সংঘ নামের একটি সংগঠন এ আয়োজন করে।
এসময় স্থানীয় কিছু সংখ্যক অসহায় পরিবার ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে সাবান, ডিটারজেন পাউডার, টিস্যু, শ্যাম্পু ও লুডুস সহ আরও কিছু সামগ্রী দেওয়া হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হবে ধন্য এই প্রতিবাদ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: বিপ্লব প্রধান, স্কুল শিক্ষক বাবু মিয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন এই সংগঠন অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। সমাজে অসহায় ও পথ শিশুদের নিয়ে কাজ করায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে।
সভাপতি আব্দুল্লাহ আল রিপন বলেন, আমাদের এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হবে।
আব্দুল্লাহ আল রিপন, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 




















