মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার   সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, থানার এস আই চয়ন, সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কমল চন্দ্র রায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান।

প্রকাশের সময়: ০৮:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩