সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফাত হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
র্ঘটনায় রাফাতের বাবা বাচ্চু প্রামানিক এবং মা রওশন আরা আহত হন। নিহত রাফাত হোসেন  উপজেলার উত্তর বাঘইল গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে।
শুক্রবার(১৩ অক্টোবর)  বেলা সাড়ে ৩ টায় উপজেলার নতুনহাট গ্রীণসিটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাচ্চু প্রামানিক মোটরসাইকেলযোগে আত্বীয়ের বাড়ী বেড়াতে যাচ্ছিলেন।
এ সময় রুপপুর দাশুড়িয়া মহাসড়কের নতুনহাট গ্রীণসিটি মোড় এলাকায় পৌছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি সিটকে রাস্তার পাশে পড়ে।
ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা শিশু রাফাত নিহত হয়। আহত হয় রাফাতের বাবা ও মা।
পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল।

প্রকাশের সময়: ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩