সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর ১০৮ পূজামণ্ডপের জন্য ৪৯৮ আনসার সদস্য বাছাই

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে পিসি-এপিসি সহ ৪৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

এরই নিমিত্তে শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওইসব সদস্য বাছাই করা হয়। এই কর্যক্রমে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, সাঘাটা উপজেলা কর্মকর্তা মোছা. সাহেনা খাতুন, সাদুল্লাপুর উপজেলা প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. ফজলে রাব্বী প্রমূখ।

বাছাই কার্যক্রমে সাদুল্লাপুর উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে ২৮২ জন পুরুষ ও ২১৬ জন নারী সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন, গুরুতর ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৬ জন ও সাধারণ মণ্ডপে ৪ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন ও প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল বলেন, যাতে করে হিন্দুধর্মালম্বী সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে পালন করতে পারে, সে ব্যাপারী আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

প্রকাশের সময়: ০১:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩