মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গয়েশপুরে সুবিধাভোগী ব্যক্তিদের মতবিনিময় 

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ইউনিয়নটির শহীদ স্মরনিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে গয়েশপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন (ভার্চুয়াল) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।
সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকত মেহেদী সেতু’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অনেকে।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সাড়ে ৮ হাজার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩