সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে শিশু হত্যার আসামি সিরিকুল গণধোলাইয়ে নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি সিরিকুল ইসলাম (৫০) গণধোলাই খেয়ে নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সিরিকুল ইসলাম তালুক ঘোড়াবান্দা (বালুখোলা) গ্রামের গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায় ওই সময় ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে সিরিকুল ইসলাম অবস্থান করছিলেন। এমন খবরে বালুখোলা গ্রামের বেশ কিছু লোকজন বাজারে উপস্থিত হয়ে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাহির করে কিল-ঘুষি শুরু করে। এতে ঘটনাস্থলে সিরিকুল নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন।

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান মজনু বলেন, গণ পিটুনিতে সিরিকুল ইসলাম নিহত হয়েছে বলে লোকমুখে শুনেছি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারি বলেন, ওই ঘটনায় সিরিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন , ঘটনাটির খবর পাওয়ার পর পরই হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় ঐ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে ।

উল্লেখ্য, গত ৮ মে বাড়ির সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের শিশু আব্দুল্লাহ বায়েজিদ (৪) নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা রাহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি শিরিকুল ইসলামকে গত ২৬ মে বগুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে সে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে ।

প্রকাশের সময়: ১২:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩