সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
রোববার ( ১৫ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লালমনিরহাটের সহযোগিতায়, জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক ও লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয়। পরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















