গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওছেঠে। এ ঘটনা ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে এই ঘটনা ঘটে।
তানিয়া বেগম উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের মেয়ে এবং একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
এদিকে এই ঘটনার সাথে জড়িত ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলের বিচার দাবিতে গত সোমবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে পরিবারটি। এ ব্যাপারে ডা, মশিউর রহমান ও গাইনী চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজন জানায়, তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অপারেশন রুমে নিয়ে যায়। সিজারের করার কিছুক্ষণ পর ওই হাসাপাতাল থেকে জানানো হয় তার রোড়ির অবস্থা ভালো না। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথা মত তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্ত, রোগি এ্যাম্বুলেন্সে তোলার সময় দেখা যায় রোগি মারা গেছে। ডাক্তারকে রোগি মারা যাওয়ার কারণ জানতে চাইলে কোন কিছু না জানিয়ে ডাক্তার নার্সসহ একে-একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে। ডাক্তারদের ভূল চিকিৎসায় তানিয়ার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, প্রসূতি তানিয়ার মৃত্যুর ঘটনায় তার পিতা আবু সাঈদ বাদি হয়ে ২ ডাক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতার চেষ্টা চলছে।
ফারুক হোসেন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















