দিনাজপুরের খানসামা উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনদের সাথে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন-শুধু চাকুরি করা হলো মানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করা। কিন্তু কাজ করা হলো অফিসের দায়িত্ব পালনের সাথে নিজের চিন্তা, চেতনা ও মননে নিজ দপ্তরের সার্বিক কাজে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের দেশ সোনার বাংলা হবে। এজন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে এসে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, খানসামা প্রেসক্লাবের সম্পাদক সিকান্দার আলী কাবুল, খানসামা উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো. নুরনবী ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এর পূর্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বৃক্ষরোপন, উপজেলা অফিসার্স ক্লাব উদ্বোধন ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 





















