জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস গাইবান্ধায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বর্ণাঢ্য র্যালী, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বেলুন উড়ানো ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান পৌর প্যানেল মেয়র মতলুবর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উপস্থিত ছিলেন ডিডিএলজি শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী, মওদুদ আহমেদ, এডিএম মশিউর রহমান প্রমুখ।
এছাড়াও জেলার সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় এই দিবসটি পালিত হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















